ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নবাবগঞ্জে শিশু হত্যা মামলার রহস্য উদঘাটন,মূল আসামি গ্রেফতার

নবাবগঞ্জে শিশু হত্যা মামলার রহস্য উদঘাটন,মূল আসামি গ্রেফতার


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫


নবাবগঞ্জে শিশু হত্যা মামলার রহস্য উদঘাটন,মূল আসামি গ্রেফতার

ঢাকা: নবাবগঞ্জ উপজেলায় শিশু লাবিব পত্তনদার (৮) হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূল আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৩০ জুলাই) বিকেলে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম। গ্রেফতারকৃত আসামির নাম মো. সায়েম মোল্লা (২২)। সে নবাবগঞ্জ উপজেলার বাহ্রা এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
প্রেস রিলিজে জানা যায়, গত ২৭ জুন শিশু লাবিব নিজ বাড়ি থেকে খেলতে যেয়ে নিখোঁজ হয়। পরে খোজাখুজি করে ২৮ জুন স্থানীয়দের সহযোগিতায় নবাবগঞ্জ থানা পুলিশ বাহ্রা ইউনিয়নের রসুলপুর গ্রামের সেন্টু মিয়ার ডোবা থেকে ভাসমান অবস্থায় লাবিরের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় লাবিবের মা চম্পা বেগম নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে সন্দেহজনকভাবে বাবুল পত্তনদার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। বাবুল নবাবগঞ্জ উপজেলার বাহ্রা এলাকার কফিল পত্তনদারের ছেলে।
পরবর্তীতে গত মঙ্গলবার (২৯ জুলাই) নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি সায়েম মোল্লাকে গ্রেফতার করেন।
পুলিশ আরো জানায়, আসামি সায়েম মোল্লা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার কারণে শিশু লাবিবকে গলা টিপে হত্যা করে ডোবায় লাশ ফেলে দেয়। আসামিকে পরবর্তীতে আদালতে প্রেরণ করা হলে দায় স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
উল্লেখ্য, শিশু লাবিব নবাবগঞ্জ উপজেলার বাহ্রা রসুলপুর এলাকার চম্পা বেগম ও হারুন পত্তনদার দম্পতির ছেলে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৯:০৪   ১৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ