ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বাবার দায়ের কোপে সন্তানের মর্মান্তিক মৃত্যু

ঈশ্বরগঞ্জে বাবার দায়ের কোপে সন্তানের মর্মান্তিক মৃত্যু


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫


ঈশ্বরগঞ্জে বাবার দায়ের কোপে সন্তানের মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে বাবার দায়ের কোপে মোবারক (৭) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নের বি-কাঁঠালিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত পিতা মো. নুরুল্লাহ (৩২) কে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল্লাহ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে পরিবারের সদস্যরা মাঝে মাঝে তাকে বেঁধে রাখতেন। তবে কিছুটা সুস্থ মনে হওয়ায় ১৫ দিন আগে তাকে মুক্ত করে দেওয়া হয়। কিন্তু গত দুই দিন ধরে তার আচরণ আবারো অস্বাভাবিক হয়ে ওঠে।

বুধবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে পাশের একটি জঙ্গলে গিয়ে বসে থাকেন। বিকেলে প্রবল বৃষ্টির সময় তার স্ত্রী জাকিয়া বেগম ছাতা নিয়ে ছোট ছেলে মোবারককে বাবার কাছে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোবারক ছাতা হাতে বাবার কাছে পৌঁছাতেই নুরুল্লাহ তার হাতে থাকা দা দিয়ে ছেলের মাথায় কোপ দেন। এতে শিশুটি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উবায়দুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, “ঘটনার পরপরই এলাকাবাসী নুরুল্লাহকে আটক করে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:১৯   ২৮২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ