![]()
নীলফামারী: সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে সারা দেশের ন্যায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি নীলফামারী শাখা কর্তৃক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
৩০ জুলাই (মঙ্গলবার) সকালে সরকারি ভাবে প্রাথমিক বৃত্তি ২০২৫ পরীক্ষায় বৃত্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক কিন্ডার গার্টেনে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এ বিষয়টি চিঠি আকারে প্রকাশিত হওয়ার পর কোমলমতি শিক্ষার্থীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারই ফলশ্রুতিতে নীলফামারীর অন্তর্গত সকল কিন্ডারগার্টেন এক যোগে সারা দেশের ন্যায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নীলফামারী শাখা কর্তৃক সকাল ১১ টার সময় মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে বেলা ১২টার সময় জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষকগণ সরকারের বৈষম্যমূলক আচরণের কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
মানববন্ধনে নীলফামারী জেলা কিন্টারগার্ডেন শিক্ষা পরিবারের নেতা সুভাষ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমন্বয়কারী মোঃ আনারুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা ও উপদেষ্টা সাইদুর রহমান এ্যাপোলো প্রমূখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ০:১৫:৪৩ ১৭৮ বার পঠিত | ● অর্ন্তভূক্তি ● দাবি ● নীলফামারী ● বৃত্তি পরিক্ষা ● মানববন্ধন