ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » কিন্ডারগার্ডেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরিক্ষায় অর্ন্তভূক্তির দাবিতে মানববন্ধন

কিন্ডারগার্ডেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরিক্ষায় অর্ন্তভূক্তির দাবিতে মানববন্ধন


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫


কিন্ডারগার্ডেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরিক্ষায় অর্ন্তভূক্তির দাবিতে মানববন্ধন

নীলফামারী: সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে সারা দেশের ন্যায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি নীলফামারী শাখা কর্তৃক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
‎
‎ ৩০ জুলাই (মঙ্গলবার) সকালে সরকারি ভাবে প্রাথমিক বৃত্তি ২০২৫ পরীক্ষায় বৃত্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক কিন্ডার গার্টেনে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এ বিষয়টি চিঠি আকারে প্রকাশিত হওয়ার পর কোমলমতি শিক্ষার্থীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারই ফলশ্রুতিতে নীলফামারীর অন্তর্গত সকল কিন্ডারগার্টেন এক যোগে সারা দেশের ন্যায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নীলফামারী শাখা কর্তৃক সকাল ১১ টার সময় মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে বেলা ১২টার সময় জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।
‎মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষকগণ সরকারের বৈষম্যমূলক আচরণের কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
‎মানববন্ধনে নীলফামারী জেলা কিন্টারগার্ডেন শিক্ষা পরিবারের নেতা সুভাষ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমন্বয়কারী মোঃ আনারুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা ও উপদেষ্টা সাইদুর রহমান এ‍্যাপোলো প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৫:৪৩   ২৪২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ