ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে মামার বিরুদ্ধে মামলা করে বিপাকে ভাগিনার পরিবার

পীরগঞ্জে মামার বিরুদ্ধে মামলা করে বিপাকে ভাগিনার পরিবার


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫


পীরগঞ্জে মামার বিরুদ্ধে মামলা করে বিপাকে ভাগিনার পরিবার

ঠাকুরগাঁও: পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন মামার নেতৃত্বে সংঘবদ্ধ হামলায় স্কুলপড়ুয়া দুই শিক্ষার্থী ও একজন গৃহবধূ গুরুত্বর আহত হয়েছেন। গত ১৬ জুলাই উপজেলার পীরগঞ্জ সদর ইউনিয়নের ভাকুড়া গ্রামে এ ঘটনাটি ঘটে ।
এ ঘটনায় ভুক্তভোগী রইসুল আলম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা করার পরে অভিযুক্তরা ধারালো অস্ত্রসহ তার বাড়ির আশেপাশে প্রকাশ্যে ঘোরাফেরা করে হুমকি দিচ্ছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বুধবার দুপুরে (৩০ জুলাই) পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় আহত শিক্ষার্থীদের সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।
সংবাদ সম্মেলনে রইসুল আলম নামে এক ভূক্তভোগী জানান, তার আপন মামা উপজেলার ভাকুড়া গ্রামের আবুল কালাম আজাদের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে তাদের সাথে পারিবারিক বিরোধ করে আসছিলেন। গত ১৬ জুলাই বিকাল ৩টার দিকে তার দুই ছেলে ফাহিম শাহরিয়ার ও সাইদ হাসান কোচিং শেষে বাড়ি ফেরার সময় স্থানীয় সাইফুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে তার মামা আবুল কালাম আজাদ ও তার পরিবারের সদস্যরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর চড়াও হয় এবং হাতে থাকা ধারালো ছোরা দিয়ে তার ছেলে সাইদ হাসানের মাথায় কোপ মারেন, ফলে মাথায় গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয় এবং মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে। মেহেরুন নেছা ও খতেজা বেগম নামে দুই নারী সাইদকে এলোপাতাড়ি মারধর করে এবং একই সময় ফাহিম শাহরিয়ারের গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা চালানো হয়।
মা লাবনী আক্তার ছেলেদের উপর হামলার কথা শুনে ঘটনাস্থলে সন্তানদের রক্ষা করতে গেলে তাকেও বিবাদীরা বেধড়ক মারপিট করে, পরিধেয় কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায় বলে অভিযোগ করেন রইসুল আলম।
স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করলে আহতদের প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী রইসুল আলম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। তবে মামলার পরেও অভিযুক্তরা ধারালো অস্ত্রসহ তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
তিনি বলেন, আমি ও আমার পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছি। আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এবং আমার পরিবারের নিরাপত্তা প্রদান করা হোক। এ বিষয়ে আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, মারামারি’র ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২০:৪১   ১৮৫ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ