ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » তাঁতী দলের সভাপতির বাড়ি থেকে আওয়ামীলীগ সভাপতি গ্রেফতার

তাঁতী দলের সভাপতির বাড়ি থেকে আওয়ামীলীগ সভাপতি গ্রেফতার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫


তাঁতী দলের সভাপতির বাড়ি থেকে আওয়ামীলীগ সভাপতি গ্রেফতার

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় তাঁতীদলের দলের ইউনিয়ন সভাপতি সৈকতের বাড়ীতে পালিয়ে ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন বেদন। সেখানে থেকে নাশকতা চেষ্টার অভিযোগে দশটি ককটেল সহ তাকে গ্রেফতার করে পুলিশ।
বৃস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোড়খালী গ্রামের তাঁতী দলের ইউনিয়ন সভাপতি সৈকতের বাড়ী থেকে তাকে আটক করা হয়।
আটক আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। সে দীর্ঘদিন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছে। তাঁতী দলের ইউনিয়ন সভাপতি সৈকত ও সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন বেদন সম্পর্কে শালা দুলাভাই।

গ্রেফতার হওয়ার পর আওয়ামীলীগ সভাপতির স্বজনরা জানান, সরকার পরিবর্তনের পর আলাউদ্দিন বেদন তার শশুর বাড়িতে আশ্রয়নেয়। এই সূযোগে বিভিন্ন অযুহাত দেখিয়ে তার শালা সৈকত তার কাছ থেকে কয়েক ধাপে মোটা অংকের টাকা আদায় করে। এখন আটক হওয়ার পর সে কিছুই জানেনা বলে এড়িয়ে যায়।

তাঁতী দলের ইউনিয়ন সভাপতি সৈকত বলেন, আটক আলাউদ্দিন বেদন সম্পর্কে আমার দুলা ভাই। কিন্তু সে আমাদের বাড়ীতে পালিয়ে আছে এটা আমি জানতামনা। এছাড়া টাকা নেওয়ার বিষয়টিও সঠিক নয়।

তাঁতী দলের উপজেলা সভাপতি মো: ফরহাদ উদ্দিন বলেন, সৈকতের বাড়ী থেকে আওয়ামীলীগ নেতা আটকের বিষয়টি আমি শুনেছি। তাকে পালিয়ে থাকার বিষয়ে সৈকতের সহযোগিতার প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

হাতিয়া থানা পুলিশ জানায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গোপনে সংঘবদ্ধ হচ্ছে আওয়ামীলীগের কিছু লোকজন। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে পুলিশের একটি টিম। এসময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ীর বাগান থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা আরো ১৫-২০ জন সহযোগি পালিয়ে যায়। এসময় তার শশুরবাড়ীতে তল্লাসি করে ১০টি ককটেল পাওয়া যায়।

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, আটক আলাউদ্দিন বেদনকে দশটি ককটেলসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। তার সাথে থাকা সহযোগিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৪০   ১২০ বার পঠিত  |