ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বাল্কহেডের ধাক্কায় নিহতদের ২পরিবার পেল আর্থিক সহায়তা

বাল্কহেডের ধাক্কায় নিহতদের ২পরিবার পেল আর্থিক সহায়তা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫


বাল্কহেডের ধাক্কায় নিহতদের ২ পরিবার পেল আর্থিক সহায়তা

নোয়াখালী: বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে বাল্কহেডের (বালুবোঝাই নৌযান) ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিহত দুই জেলের পরিবার পেল আর্থিক সহায়তা। হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন নিহতের পরিবারের নিকট সহায়তার চেক তুলে দেন।
নিহত জেলেরা হলেন, হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে আরাফাত উদ্দিন ও চরকিং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মাইন উদ্দিন (১৭)।
জানা গেছে,গত সোমবার (২৮ জুলাই) ভোর রাতে মাছ ধরা শেষে ট্রলারটি নদীর কিনারায় নোঙর করে ঘুমাচ্ছিলেন চার জেলে। রাত আনুমানিক ৩টার দিকে দক্ষিণ দিক থেকে আসা একটি বাল্কহেড (বালুবোঝাই নৌযান)

ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলারটি উল্টে যায়। পরে জেলেদের চিৎকারে আশপাশের জেলেরা এসে দুজনকে জীবিত উদ্ধার করেন। পরবর্তীতে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন নিহতের পরিবারের নিকট অনুদান দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,নিহত দুই জেলের সাথে খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা তাদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দুইটি চেক প্রদান করেছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৪৫   ২১৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ