ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে ক্ষতিগ্রস্ত নির্মানাধীন বাধ পরিদর্শনে ইউএনও

চরফ্যাসনে ক্ষতিগ্রস্ত নির্মানাধীন বাধ পরিদর্শনে ইউএনও


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫


চরফ্যাসনে ক্ষতিগ্রস্ত নির্মানাধীন বাধ পরিদর্শনে ইউএনও


ভোলা:
চরফ্যাসনে হাজারীগঞ্জ ইউনিয়নে তীব্র জোয়ারে আঘাতে খেজুরগাছিয়া এলাকার আড়াইশ মিটার ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ নির্মান কাজ পরিদর্শনে গেলেন চরফ্যাসনে ইউএনও রাসনা শারমিন মিথি। বৃহস্পতিবার ও শুক্রবার সকালে বৈরি আবহাওয়া ও ঝড় বৃষ্টি উপেক্ষা করে ক্ষতিগ্রস্ত এলাকার নির্মান কাজ পরিদর্শন করেন তিনি।জানাযায়, সম্প্রতি সময়ে তীব্র জোয়ারের তাণ্ডবে হাজারীগঞ্জ ইউনিয়নে খেজুরগাছিয়া এলাকার আড়াইশ মিটার ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ ক্ষতিগ্রস্ত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি ও পানি উন্নয়ন বোড ডিভিশন-২ এর কর্মকর্তারা পরিদর্শন শেষে ৪৪ লাখ টাকা জরুরী বরাদ্দ দিয়ে ক্ষতিগ্রস্ত বাধ সংস্কার কাজ শুরু করেন। কিন্ত বৈরি আবহাওয়া কারনে সংস্কার কাজ থমকে যায়।

পরে দুই ইউনিয়নের মানুষের জানমাল রক্ষায় এবং বাধ সংলগ্ন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির তত্বাবধায়নের বৈরি আবহাওয়ার মধ্যেই তিনি পানি উন্নয়ন বোডের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়ে ফের জরুরী ভিত্তিতে সংস্কার কাজ শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যে জিওব্যাগ বালু দিয়ে নদী ভাঙ্গন রক্ষার জন্য কাজ শুরু হওয়ায় ভাঙন কবলিত এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বাধের পাড়ের বাসিন্দা ইয়াছনুর বেগম বলেন,‘‘আল্লাহ ঠেকাইছে। অহন যামু কই।” যাওনের কোন জাগা নাই এহন কস্ট কওে আছিনো বাধের পাড়ে। এখন বান্দেও কাম ধরছে । এখন আমাগো চিন্তা গেছে।

পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা জানান, বাঁধের জরুরী মেরামত কাজের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছিল। কিন্ত প্রয়োজনীয় সামগ্রী মজুত থাকলেও জলচ্ছ্বাসের কারনে দ্রুততার সাথে মেরামত কাজ করা যায়নি। এখন জিও ব্যাগ ভর্তি বালি দিয়ে ভাঙ্গন রোধের মাধ্যমে মেরামত কাজ জরুরী ভিত্তিতে শুরু করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আসা করা যায়।
উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি জানান, জনগনের জান মাল রক্ষায় ভাঙ্গন কবলিত বাঁধ পরিদর্শন করে দ্রুত মেরামতের জন্য নির্দেশ দেয়া হয়েছে। আশা করি কিছু দিনের মধ্যেই জরুরী ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:১৮   ২২৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ