ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে মন্ডল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

সুজানগরে মন্ডল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫


সুজানগরে মন্ডল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

পাবনা: সুজানগর পৌর শহরে মন্ডল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মন্ডল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার রিয়াজ মন্ডলের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মোনায়েম, রাশেদুল ইসলাম বাবু মণ্ডল, সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার ওয়াসিম, জামায়াত নেতা কেরামত আলী, শিক্ষক এস এম কামাল , আলাউদ্দিন আলাল, সাহেব আলী মন্ডল, শরিফুল ইসলাম মামুন, ব্রোজেন কুমার পাল, রকি ইসলাম সহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ শরিক হন। দোয়া পরিচালনা করেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

মন্ডল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার রিয়াজ মন্ডল জানান মন্ডল হাসপাতালের চিকিৎসা বিভাগে আধুনিকতার ছোঁয়া ও সর্বাধুনিক প্রযুক্তির সংযোজনে এক নতুন যুগের সূচনা হলো।
অভিজ্ঞ চিকিৎসক, উন্নত যন্ত্রপাতি এবং পরিচ্ছন্ন পরিবেশের সমন্বয়ে এই হাসপাতালে রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবার প্রতিশ্রুতি বহন করা হবে এবং চিকিৎসার প্রতিটি ধাপে আন্তর্জাতিক মান অনুসরণ করে রোগীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে ইনশআল্লাহ।নতুনভাবে সাজানো এই হাসপাতালে শুধু চিকিৎসা নয়, রোগীর মানসিক স্বস্তি ও আস্থা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মন্ডল হাসপাতালের এ উন্নত চিকিৎসা বিভাগ স্বাস্থ্যসেবার অগ্রযাত্রায় একটি অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত বলে আশাবাদ ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৫:০৭   ৪১৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ