![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (ADP স্কিম)” এর আওতায় পাঁচ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে। আজ বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজীব চৌধুরী সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ড. গৌতম কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন । উপস্থিত ছিলেন- ইব্রাহিমপুর সুফিবাদ শাহ সুফি সৈয়দ আজমত উল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. এনামুল হক কুতুবী, নবীনগর ইচ্ছাময়ী বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক কাউসার বেগম, জেলা বিএনপি নেতা ও উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর ইচ্ছাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মাসুদা বেগম প্রমুখ।
অনুষ্ঠানটি যৌথ ভাবে আয়োজন করে নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিস। আমন্ত্রিত অতিথিরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পাঁচ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ১. জান্নাতুল ইফাত মিম ২. পলি আক্তার রিয়া ৩. মৃত্তিকা আক্তার ৪. ইদ্রাক আহমেদ ৫. তমাল আহমেদ ঢালী। উল্লেখ্য পুরস্কার প্রাপ্ত সকলেই ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের শিক্ষার্থী। অনুষ্ঠানে বক্তারা বলেন- এমন স্বীকৃতি শিক্ষার্থীদের আরও উদ্যমী করে তুলবে। ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে সরকার এবং শিক্ষা অধিদপ্তরের এই ধরণের পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক।
এন/ এন
বাংলাদেশ সময়: ১৯:৫১:১৭ ৭৩ বার পঠিত | ● নবীনগর ● পুরষ্কার ● মেধাবী . শিক্ষার্থীরা