ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটা সৈকতে পৃথক স্থান থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার

কুয়াকাটা সৈকতে পৃথক স্থান থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫


কুয়াকাটা সৈকতে ভেসে এলো বৃদ্ধার মরদেহ

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোজ ৫ জেলের মধ্যে নজরুল ইসলাম (৬০) নামের এক জেলের লাশ এবং পৃথক স্থান থেকে অজ্ঞাত অপর এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় সৈকতের মীরা বাড়ি পয়েন্ট থেকে ওই জেলের লাশ এবং গঙ্গামতি পয়েন্ট থেকে অজ্ঞাত অপর ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে দুটি লাশ ভেসে আসার খবর পেয়ে সৈকতের পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এরমধ্যে মীরাবাড়ি পয়েন্টে কালো রংয়ের রেইনকোট পরিহিত ব্যক্তির পরিচয় তার ছেলে নাসির হাওলাদার সনাক্ত করেছে। এছাড়া গঙ্গামতি এলাকায় পাওয়া অপর ব্যক্তির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। লাশ দুটি মহিপুর থানায় হস্তান্তর করা হবে।

সনাক্ত হওয়া নিহতের ছেলে নাসির হাওলাদার জানান, “আমার বাবা নজরুল হাওলাদার ২৫ জুলাই গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হন। ট্রলারে ১৫ জন জেলে ছিলেন। ট্রলারডুবির ৮৪ ঘণ্টা পর ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়, কিন্তু ৫ জন নিখোঁজ ছিলেন। তাঁদের মধ্যে আমার বাবাও ছিলেন। আজ সকালে তাঁর মরদেহ কুয়াকাটা সৈকতে ভেসে আসে।”
এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:২৬   ১৬৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ