ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী

কাউখালীতে ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫


কাউখালীতে ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী

পিরোজপুর: কাউখালীতে শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী ও আগামী ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কাউখালিতে বিভিন্ন কর্মসূচি সফল ভাবে করার লক্ষ্যে উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাও:আলী হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি মোটর সাইকেল র‍্যালী বের হয়।

র‍্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন,ইসলামী যুব আন্দোলনের সাবেক উপজেলা সভাপতি ও জেলা ইসলামী আন্দোলনের সহ-সাংগঠনিক সম্পাদক এইচএম হাফিজ উল্লাহ,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন হাওলাদার, যুব আন্দোলনের সহ সভাপতি মো:কবীর হোসেন,সেক্রেটারী আব্দুর রাজ্জাক প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৯:০২   ৩১০ বার পঠিত  |