ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১০ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নদীতে ভাসছিলো দুই শিশুর নিথর দেহ

নদীতে ভাসছিলো দুই শিশুর নিথর দেহ


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫


নদীতে ভাসছিলো দুই শিশুর নিথর দেহ

ব্রাহ্মণবাড়ীয়া: নাসির নগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে ৯ আগস্ট সন্ধ্যায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
৯ আগস্ট শনিবার বিকেলে নদীতে নৌকা দিয়ে যাওয়া কয়েক জন ব্যক্তি পানিতে কিছু একটা ভাসমান দেখে, কাছে গিয়ে ২ শিশুর লাশ দেখতে পায় , তাদের চিৎকার গ্রামবাসী এসে নদী থেকে দুইটি শিশুর লাশ উদ্ধার করে।

পানিতে ডুবে নিহত শিশুরা হচ্ছে, কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে তানিশা মনি ( ৫) একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে তাবাসসুম (৪)।

কদমতলী গ্রামের বাসিন্দারা জানান, ৯ আগস্ট শনিবার বিকেলে বাড়ির পাশের দোকান থেকে ঝালমুড়ি খেয়ে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাটলায় বসে খেলাধূলা, গল্প করতে দেখেছে তারা। এর কিছুক্ষন পরই নৌকায় থাকা কিছু লোক নদীর পানিতে কিছু একটা ভাসতে দেখে। এবং ২টি শিশুর নিথর দেহ দেখতে পায়।
ধারণা করা হচ্ছে, হয়তো একজন পানিতে পড়ে গেলে অন্য জনকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে দুই জনেরই মৃত্যু হতে পারে।
কদমতলী গ্রামের বাচ্চু মিয়া জানান,শুনেছি সন্ধ্যার দিকে নদীতে দুইটি শিশুর লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়, পরে তাদের উদ্ধার করা হয়।
গোয়াল নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজহারুল হক চৌধুরী বলেন , আমি এই মর্মান্তিক মৃত্যুর খবর শুনেছি, একজন অভিভাবক হিসেবে আমি তাদের পরিবারকে শান্তনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছি। বর্ষা মৌসুমে ভাটি অঞ্চলে বাড়ির চার পাশে পানি থাকে, তাই সকল অভিভাবকে তখন সন্তানের ব্যাপারে বাড়তি সতর্কতা পালন করার আহবান জানাচ্ছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৩৭:৩৫   ১৬৯ বার পঠিত  |