ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » খানাখন্দে নাকাল নাসির নগরের ভলাকুট সড়ক, চরম ভোগান্তিতে মানুষ

খানাখন্দে নাকাল নাসির নগরের ভলাকুট সড়ক, চরম ভোগান্তিতে মানুষ


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫


খানাখন্দে নাকাল নাসির নগরের ভলাকুট সড়ক, চরম ভোগান্তিতে মানুষ

ব্রাহ্মণ বাড়ীয়া: খানাখন্দে, কাঁদা আর জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নাসির নগর উপজেলার বিভিন্ন সড়ক পথ। এরই মধ্যে ভলাকুট বাজারের মুল প্রবেশ পথ বা সংযোগ সড়কটিও এর ব্যতিক্রম নয়। দুর্ভোগের অন্ত নেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ীক সহ এলাকার হাজার হাজার মানুষের।
ব্রাহ্মণ বাড়ীয়া জেলার হাওড় বেষ্টিত নাসির নগর উপজেলার ভলাকুট, চাতলপাড় ইউনিয়ন, পাশ্ববর্তী অষ্টগ্রাম, বাজিতপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ ভলাকুট বাজার হয়ে সড়ক পথে উপজেলা , জেলা সদর তথা সারা দেশের সাথে যোগাযোগের অপরিহার্য সড়ক ভলাকুট বাজার হতে সি এন জি ষ্ট্যান্ড পর্যন্ত আনুমানিক ৭০০-৮০০ গজ দীর্ঘ এই ছোট্ট সংযোগ রাস্তাটি। বাজার তহসিল অফিস, নৌকা ঘাট,ঈদগাহ সহ বেশ কয়েকটি এন জি ও অফিসে যাতায়াতের একমাত্র এ রাস্তাটি।
অভিযোগ আছে যে কর্তাব্যক্তিদের দূর্নীতি আর সুনজরের অভাবে অতি গুরুত্বপূর্ণ হওয়া সত্বেও দীর্ঘদিন যাবত প্রয়োজনীয় সংস্কার হয়নি এই রাস্তাটি, ফলে সৃষ্টি হয় অসংখ্য খানাখন্দ।

বৃষ্টি হলেই গর্ত, কাঁদা, আর জলাবদ্ধতায় পথটি চলাচলের পুরোপুরি অনুপযোগী। হেঁচে যাওয়াও সম্ভব হয়না এই রাম্তা দিয়ে। মানুষ যাওযা - আসা করে দোকানের ভিতর বা বারান্দা দিয়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানের ভিতর দিয়ে বা বারান্দা দিয়ে আসা - যাওয়া করার কারণে কোন কোন দোকানদার বিরক্তির কারণে রশি দিয়ে বন্ধ করে রেখেছে বারান্দা দিয়ে চলাচলের রাস্তা।
জরুরী প্রয়োজনে ব্যাটারি চালিত অটোরিকশা বাজারে ঢুকতে চাইলে, সাথে করে বাড়ি থেকে লোক আনতে হয়, ভাঙ্গা রাস্তা ঢেলা দিয়ে পাড় করাতে। এরই মধ্যে অস্বাভাবিক ভাড়াতো আছেই।
রাস্তার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তরুণ প্রজন্ম প্রায়ই কন্টেন্ট তৈরী করে ও পোস্ট করেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সাংবাদিকদের কাছে অভিযোগের অন্ত নেই এলাকার সাধারণ মানুষদের। রাস্তার পাশে হোটেল ব্যবসায়ী গোলাপ মিয়া বলেন, ১ দিন বৃষ্টি হলেই ৭ দিন বিক্রি হয় না, এই রাস্তার কারণে।
ভলাকুট বাজার সমিতির সভাপতি মোঃ সোয়াব খান প্রতিবেদককে বলেন , পূর্ববর্তী সরকারের আমলে আমাদের মতামতের কোনো গুরুত্ব দেয়নি। তাদের ইচ্ছে মতো কাজ করেছ । জনস্বার্থে আমাদের গুরুত্ব না দেয়ায়, বার বার চেষ্টার পরও রাস্তাটির প্রয়োজনীয় সংস্কার কাজ করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার মোঃ সোয়াব মিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাস্তার কাজের জন্য কয়েক বার বরাদ্দ এনে ১ গাড়ি ২ গাড়ি বালু ফেলেই এরা বাকী টাকা খেয়ে ফেলেছে। আমি ওয়ার্ড মেম্বার হলেও ওরা আমাকে কিছুই জিজ্ঞেস করতো না। এখন আমি রাস্তাটির সংস্কারের চেষ্টা করছি। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারের সংশ্লিস্ট বিভাগের দ্রুত সুদৃষ্টি কামনা করছে ভুক্তভোগী এলাকাবাসী।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৪৩:০৭   ৩৩৭ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ