ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ৫৩ বছরের নারীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

৫৩ বছরের নারীকে ধর্ষণ, যুবক গ্রেফতার


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫


৫৩ বছরের নারীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ময়মনসিংহ: ফুলপুর উপজেলার ৫৩ বছর  বসয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে হৃদয় মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০৯ আগষ্ট) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর থানার পুলিশ।

গ্রেফতারকৃত হৃদয় মিয়া (২২) ফুলপুর উপজেলার রুপসী ইউনিয়নের কৃষ্ণাপুর এলাকার কলম হোসেন এর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ফুলপুর থানায় বাদী হয়ে মামলা করেন।

জানা যায় গত (৫ আগস্ট) মঙ্গলবার রাত ১ টার দিকে একই এলাকার হৃদয় মিয়া হঠাৎ তাঁর ঘরে প্রবেশ করেন।এরপর তাঁর মুখ চেপে ধরে ধর্ষণ করেন।চলে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে প্রানে মেরে ফেলার হুমকি দেন।ভোররাতে ওই নারী তার বোনকে ধর্ষণের বিষয়টি জানান এবং থানায় অভিযোগ করেন।

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র সংসার করে আসছে আমিসহ দুই মেয়ে কেও দেখাশোনা করে না।বর্তমানে আমি আমার দুই কন্যা সন্তান নিয়ে বসবাস করে আসছি।

বিবাদীর বাড়ী আমার বাড়ীর পাশেই।ঘটনার তারিখ ও সময়ে আমি আমার ঘরে একাই শুয়ে ছিলাম।হঠাৎ রাতের অন্ধাকারে ঘরের মধ্যে প্রবেশ করে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করলে আমার ঘরে থাকা বিদ্যুত চলে যাওয়ার পর অটোলাইট জ্বলে ওঠে।

তাৎক্ষণিক আমি অভিযুক্তকারীকে চিনতে পারি।তখন সে আমার কাছে আসিয়া আমার মুখ বালিশ দিয়ে চেপে ধরে এবং আমার পড়নে থাকা কাপড় চোপড় জোরপূর্বক খুলে ফেলে।

আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায় এবং মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে।ধর্ষণ শেষে আমাকে বলে যে, উক্ত ঘটনার বিষয়ে যদি কাউকে বলি তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে।পরবর্তীতে দরজা খুলে বের হয়ে চলে যায়।পরে দেখতে পাই যে, আমার ঘরের উত্তর পাশে টিনের বেড়ার নিচ দিয়ে মাটির পিড়া সিঁধ কাটিয়া ওই হৃদয় ঘরে প্রবেশ করেছিল।

পরবর্তীতে আমার বোনকে ঘটনার বিস্তারিত জানাই। আমার বোন আমার বাড়ীতে আসিয়া আমার শারীরিক অবস্থায় খারাপ দেখিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।আমি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছি।

ময়মনসিংহের ফুলপুর থানার (ওসি) বলেন, ‘অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় মামলা হয়েছে। ওই নারীকে ধর্ষণ করেছে হৃদয়।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪৫:৩৮   ২১৩ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
বৃক্ষ হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের
ফুলপুরে ৪ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
তারাকান্দায় গ্রামাউসের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ



আর্কাইভ