ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১০ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

কাঁঠালিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫


কাঁঠালিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলা চিংড়াখালী সিনিয়র মাদ্রাসায় নিয়োগে অর্থ বানিজ্য সম্পর্কে বিএনপির নেতাকর্মীদের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এ সংবাদ সম্মেলন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি মো.জালালুর রহমান আকন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আখতার হোসেন নিজাম মীরবহরসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে বিএনপির সভাপতি জানান, বিভিন্ন মাধ্যমে জানা যায়, উপজেলার চিংড়াখালী সিনিয়র মাদ্রাসায় অর্থের বিনিময়ে সস্প্রতি গোপনে ৭জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ওই নিয়োগে অর্থ লেনদেন বিষয়ে বিএনপির নেতাদের নামে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ কখন কিভাবে নিয়োগ দিয়েছেন তা উপজেলা বিএনপি এবং বিএনপির কেন্দ্রিয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল অবহিত নন।

অথচ আমাদের নিয়ে যে অপপ্রচার চলছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩৪   ৮৯ বার পঠিত  |