ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫


সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

পটুয়াখালী: কলাপাড়া প্রেসক্লাব আয়োজনে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন - প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০ এপ্রিল) বেলা ১২টায় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরো বলেন, একজন সাংবাদিকের উপর এভাবে প্রকাশ্যে হামলা গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ্ উদ্দিন মাননু আক্ষেপ করে বলেন, আমরা কেউই নিরাপদ নয়, উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের নিরাপত্তা বুঝে আপনাদেরকে চলতে হবে কারণ সন্ত্রাসীরা শুধু সাংবাদিক তুহিনকে হত্যা করেনি। পুরো পরিবারকে হত্যা করেছে। তাই আপনাদের কিছু হলে আপনাদের পরিবার অসহায় হয়ে যাবে।

তিনি প্রশাসনের প্রশংসা করে আরো বলেন, ইতোমধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু’র সভাপতিত্বে রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রাসেল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, হুমায়ূন কবির ও মেজবাহ্ উদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, সাংবাদিক ফরিদ উদ্দিন বিপু, এস কে রঞ্জন, মোঃ নুরুল আমিন ও নীল রতন কুণ্ডু নিলয় প্রমুখ। ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে কলাপাড়া উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৩৫   ২৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ