ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে বৈঠার আঘাতে জেলের মৃত্যু

নাসিরনগরে বৈঠার আঘাতে জেলের মৃত্যু


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫


নাসিরনগরে বৈঠার আঘাতে জেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগরে বৈঠার আঘাতে জেলের মৃত্যু হয়েছে। প্রতিদিনের মত তিন জন জেলে কালি মোহন দাস(৬৫),মনিন্দ্র দাস(৫৫), ও দিলীপ সরকার(৩৫)তারা নদীতে মাছ ধরতে যায়।তারা প্রায় সাত বছর যাবৎ একসাথে মাছ ধরার কাজ করে আসছে। বৃহস্পতিবার রাতেও তারা তিনজন মিলে প্রতিদিনের মতো তারা মাছ ধরার উদ্দেশ্যে ভলাকুট উত্তর পাড়া গাঙ্গের পাড় নৌকা দিয়ে মাছ ধরতে যায়। সেদিন মনিন্দ্র দাস একটু অসুস্থ থাকায় তিনি নৌকার মধ্যে শুয়ে ছিলেন।তারপর কালী মোহন দাস তাকে গালিগালাজ করতে থাকে।মনিন্দ্র দাস অসুস্থ বলে প্রতিবাদ করায় তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়।
তর্ক বিতর্কের এক পর্যায়ে রাগান্বিত হয়ে কালী মোহন দাস মনিন্দ্র দাসের মাথায় নৌকার বৈঠা দিয়ে সজোরে আঘাত করে।মনিন্দ্র দাস রক্তাক্ত হয়ে নৌকায় লুটিয়ে পরে।দিলীপ দাস এই দৃশ্য দেখার পর চিৎকার দিয়ে ভুক্তভোগীর বাড়ি থেকে লোকজন নিয়ে আসে।তারা প্রথমে নাসিরনগর সরকারি হাসপাতালে যায়।কিন্তু রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক রোগীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রোগীর অবস্থা আরো আশঙ্কাজনক হলে রোগীকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত কাল ৯ আগস্ট শনিবার বেলা আনুমানিক সাড়ে ৩ ঘটিকার সময় মনিন্দ্র দাস মৃত্যুবরণ করে।এত বড় মর্মান্তিক ঘটনা ঘটানোর পরও স্বাচ্ছন্দে বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলো হত্যাকারী কালী মোহন দাস।

আহত মনিন্দ্র দাসের লোকজন থানায় অভিযোগ জানালে, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এস আই কামাল হোসেনকে দায়িত্ব দেন।রাত প্রায় সাড়ে ১২ ঘটিকার সময় এস আই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি কালী মোহন দাসকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম জানান,এটি একটি হত্যা মামলা আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৪৪   ২৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ