ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫


সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

পিরোজপুর:গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,বরিবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ইন্দুরকানী বাজারের রুপালী ব্যাংক চত্ত্বরে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এতে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ মারুফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি আল আমিন হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইন্দুরকানী প্রেসক্লাবের সহ সভাপতি জাকির হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সাংবাদিক নাছরুল্লাহ আল-কাফী,দিবাকর দত্ত পুলিন, ইউনুস আকন সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।

ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে কলম যোদ্ধা, তাকে নৃশংসভাবে হত্যা করে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে।

এ সময় বক্তারা বলেন,সাংবাদিক হত্যা, গণতন্ত্র মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি,বিগত স্বৈরাচারী সরকার যদি সাংবাদিক সাগর রুনি হত্যার বিচার করতো তাহলে দেশে আর কোনো সাংবাদিক হত্যার শিকার হতো না।

বক্তারা আরো বলেন, অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩১:০১   ২৩৫ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ