ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১০ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » দেবিদ্বারে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দেবিদ্বারে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


সৈয়দ খ‌লিলুর রহমান,দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫


দেবিদ্বারে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা: দেবিদ্বারে রাজামেহার ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রব সরকারের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১০ আগস্ট) বিকেল ৩টায় রাজামেহার ইউনিয়নের চাটুলী তিন রাস্তার মোড়ে ওই মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা মেহেদী হাসান সরকার, আব্দুল লতিফ পাঠান, মো. জহিরুল ইসলাম, মো. ইমরান, আহতের পরিবারের সদস্য রিনা আক্তার ও সাহিদা আক্তারসহ অনেকে। মানববন্ধ‌নে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, বিগত ১৫ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা খাইরুল, রুবেল, আলী আহম্মদ ও শামীম বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করে আসছে। সরকার পরিবর্তন হলেও তারা এখনো ত্রাসের রাজত্ব কায়েম রেখেছে।

উল্লেখ্য, গত ৬ আগস্ট রাত ৮টার দিকে চাটুলী দক্ষিণপাড়া তিন রাস্তার মোড়ে বিএনপির প্রবীণ নেতা আব্দুর রবের ওপর অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় গত ৮ আগস্ট বিএন‌পি নেতা সফিউল্লাহ সরকার দেবিদ্বার থানায় খাইরুল, রুবেল, আলী আহম্মদ, শামীমসহ অজ্ঞাত ১২ জনের নামে মামলা দায়ের করেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি‌দের গ্রেপ্তা‌রে একা‌ধিক অভিযান ক‌রে‌ছি। আসামিদেরকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫১:৩৯   ১৬৪ বার পঠিত  |