ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বিষপানে ব্যবসায়ীর আত্মহত্যা

কাঁঠালিয়ায় বিষপানে ব্যবসায়ীর আত্মহত্যা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫


কাঁঠালিয়ায় বিষপানে ব্যবসায়ীর আত্মহত্যা

ঝালকাঠি: কাঁঠালিয়ায় নুরু খলিফা নামের এক ব্যবসায়ী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। আজ রোববার (১০ আগষ্ট) দুপুরে উপজেলা বীনাপানি বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষনা করেন।নিহত নুরু খলিফা (৬৭) বরগুনা জেলার বেতাগী উপজেলা বাসিন্ধা। তিনি দীর্ঘদিন ধরে কাঠালিয়ার বীনাপানি বাজারে লেপ তোষকের দোকান দিয়ে এখানে স্থায়ীভাবে বসবাস করতেন। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।
নিহতের ছেলে মিরাজ হোসেন খলিফা জানান, তাদের বাড়ী বরগুনা জেলার বেতাগীতে। বিষখালী নদীর ভাঙনে তাদের বাড়ী ঘর বিলীন হয়ে যায়। পরে বেতাগী উপজেলা শহরের বাসা ভাড়া বসবাস করতেন। নিহত নুরু খলিফা বেতাগীর রাজ্জাক স্টোরে কয়েক বছর কর্মচারী ছিলেন।

এরপর ৭/৮ বছর পুর্বে কাঠালিয়া উপজেলার বীনাপানি বাজারের লেপ তোষকের দোকান দেন। দোকানের পিছনে তিনি স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। নুরু খলিফার স্ত্রী পাবনা শহরে ঝিয়ের কাজ করেন। খবর পেয়ে বীনাপানি বাজারে এসে বাবাকে নিয়ে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে যান মিরাজ। সেখানকার ডাঃ তাকে মৃত ঘোষনা করেন।

ভান্ডারিয়া থানার ওসি জাহাঙ্গির আলম জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, বিষয়টি ভান্ডারিয়া থানা কর্তৃপক্ষ দেখছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৫:৫০   ২৫৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ