ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করলেন বৃদ্ধা

নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করলেন বৃদ্ধা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫


নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করলেন বৃদ্ধা

পাবনা: চাটমোহরে ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে নিজেই আত্মহত্যা করলেন রফেজা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা। রোববার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আমিন উদ্দিনের মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, স্বামীর কাছে তালাক পাওয়ার পর থেকে মস্তালিপুর গ্রামে বাবা আমিন উদ্দিনের বাড়িতেই বসবাস করতেন রফেজা খাতুন। দীর্ঘদিন ধরে অসুসস্থতাজনিত কারণে শয্যাশায়ী ছিলেন তিনি। রোববার বেলা দুইটার দিকে রফেজা খাতুনের গোঙানীর শব্দ পেয়ে অন্য ঘরে থাকা ছেলে বউ ও প্রতিবেশীরা গিয়ে দেখেন রফেজা খাতুনের গলা কাটা এবং ঘরের চারিদিকে ছোপ ছোপ রক্ত। মৃত্যু যন্ত্রণায় ছটফচ করা অবস্থায় এক পর্যায়ে মারা যান রফেজা খাতুন। মৃতদেহের পাশেই পড়ে ছিল রক্তমাখা ধারালো ধান কাটার কাচি।

স্বজনরা জানান, রোগ যন্ত্রণায় দীর্ঘদিন ধরেই কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রফেজা খাতুন। এর আগেও একবার ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করেছিলেন। সেইবার প্রাণে বাঁচলেও এবার নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন কুমার সরকার জানান, রফেজা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৭:১৪   ৩৭১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ