![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিৎ করার দাবিতে আড়াইহাজার থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে নেতৃত্বে দেন আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মাসুম বিল্লাহ।
ক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল ইসলাম রানা, শাহজাহান কবির, বাদল আহাম্মেদ, মোস্তফা কামাল, মনিরুজ্জামান সরকার প্রমুখ।
উপস্থিত ছিলেন, সাংবাদিক সফুরউদ্দিন প্রভাত, হাবিবুর রহমান হাবিব, শাহজাহান মিয়া, হাবিবুর রহমান হবি, জাইদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে সোনারগাঁ এবং রূপগঞ্জ থেকেও সাংবাদিকরা উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন।
মানবন্ধনকারীরা বলেন, সাংবাদিকেরা কারো শত্রু নয় এবং সন্ত্রাসীদের কোন দল নেই। সন্ত্রাসীদের একটাই পরিচয়, তারা অপরাধী। নীরিহ লোকজনের পক্ষে এবং অপরাধীদের বিপক্ষে কোন নিউজ করলেই সাংবাদিকদের নির্মমভাবে রাস্তায় ফেলে হত্যা করা হবে এটা কারো কাম্য নয়। আমরা তুহিন হত্যায় ধৃত আসামিদের দ্রুত ফাঁসির দাবি জানাচ্ছি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৪৮:১৫ ১৫১ বার পঠিত | ● আড়াইহাজার ● মানববন্ধন