ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আড়াইহাজারে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আড়াইহাজারে মানববন্ধন


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট ২০২৫


গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আড়াইহাজারে মানববন্ধন


নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিৎ করার দাবিতে আড়াইহাজার থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে নেতৃত্বে দেন আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মাসুম বিল্লাহ।
ক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল ইসলাম রানা, শাহজাহান কবির, বাদল আহাম্মেদ, মোস্তফা কামাল, মনিরুজ্জামান সরকার প্রমুখ।
উপস্থিত ছিলেন, সাংবাদিক সফুরউদ্দিন প্রভাত, হাবিবুর রহমান হাবিব, শাহজাহান মিয়া, হাবিবুর রহমান হবি, জাইদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে সোনারগাঁ এবং রূপগঞ্জ থেকেও সাংবাদিকরা উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন।
মানবন্ধনকারীরা বলেন, সাংবাদিকেরা কারো শত্রু নয় এবং সন্ত্রাসীদের কোন দল নেই। সন্ত্রাসীদের একটাই পরিচয়, তারা অপরাধী। নীরিহ লোকজনের পক্ষে এবং অপরাধীদের বিপক্ষে কোন নিউজ করলেই সাংবাদিকদের নির্মমভাবে রাস্তায় ফেলে হত্যা করা হবে এটা কারো কাম্য নয়। আমরা তুহিন হত্যায় ধৃত আসামিদের দ্রুত ফাঁসির দাবি জানাচ্ছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৮:১৫   ২২২ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ