ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ৬ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

হাতিয়ায় ৬ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট ২০২৫


হাতিয়ায় ৬ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৬ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন প্রধানশিক্ষক ও ২ জন সহকারী শিক্ষককে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টার প্রধান মোহাম্মদ আকবর হোসেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান মোহাম্মদ আকবর হোসাইন,উপজেলা শিক্ষা কমিটির সদস্য প্রধানশিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধানশিক্ষক মুহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম বিল্লাহ, মনোয়ারা বেগম লাইজু শাহীন, ছায়েদুল হক মিঠু প্রমুখ।

এ সময় আরো বক্তব্য রাখেন এ এম সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর জনিত বিদায়ী প্রধানশিক্ষক মোহাম্মদ ফারুকে আজম,পশ্চিম লক্ষিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোফলেহ উদ্দীন,জোড়খালী হাজী শাহজাহান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রহমান আলী,সুখচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জহির উদ্দিন,তমরদ্দি সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারীশিক্ষক মাধবী রানী দেবী, চরকিং বোয়ালিয়া জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। উক্ত অনুষ্ঠানে হাতিয়া উপজেলায় কর্মরত ২২৭ জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২১:৪২:০১   ২৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ