ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোক

পীরগঞ্জে যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোক


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫


পীরগঞ্জে যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোক


ঠাকুরগাঁও:
পীরগঞ্জ পৌরশহরের মুক্তিযোদ্ধাপাড়া নিবাসী অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের মরদেহে বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়েছে। পীরগঞ্জ থানার একটি চৌকশ দল এ রাষ্ট্রীয় সেলামী প্রদান করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান ও ভারপ্রাপ্ত কমকর্তা আব্দুল হালিম উপস্থিত ছিলেন। পরে মিনি স্টেডিয়াম মাঠে জানাজার নামাজ শেষে পীর ডাঙ্গী কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।

তোফাজ্জল হোসেন (৭৩) বুধবার রাত ৮টায় নিজবাসভবনে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া …… রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃতুতে সাবেক এমপি ও উপজেলা বিএনপি সভাপতি জাহিদুর রহমান, মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৩:০৩   ১৪৪ বার পঠিত  |