ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি পালন

দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি পালন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫


দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি পালন


পটুয়াখালী:
” নিজ আঙ্গিনা পরিস্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি” এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভা, র‌্যালি, লিফলেট বিতরণ ও নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৪আগস্ট) উপজেলার ৬১টি প্রাথমিক বিদ্যালয়, ২৩ মাধ্যমিক বিদ্যালয়, ২৩ টি মাদ্রাসা ও ৮ টি কলেজে উক্ত কর্মসূচি পালন করা হয়।

সরেজমিনে দেখা যায়, সরকারি জনতা কলেজ, কদমতলা কলেজ, দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ, আহমেদ হারুন বিএম কলেজ, সালামপুর আমিনিয়া কামিল মাদ্রাসা, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়, সৃজনি বিদ্যানিকেতন, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়, চড়বয়েড়া মাধ্যমিক বিদ্যালয়, দুমকি এনকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়, সাতানি আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়সহ সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে আলাদা ভাবে উক্ত কর্মসূচি পালন করে।
দুমকি উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম জানান, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলাধীন সকল স্কুল , কলেজ ও মাদ্রাসায় উক্ত কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ জানান, তাঁর আওতাধীন ৬১টি প্রাথমিক বিদ্যালয় আজ একযোগে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা, লিফলেট বিতরণ ও বিদ্যালয়ের আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৭:১৯   ১৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ