ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে নিবন্ধনবিহীন সমবায় সমিতির প্রতারণা নিয়ে শঙ্কা

লালমোহনে নিবন্ধনবিহীন সমবায় সমিতির প্রতারণা নিয়ে শঙ্কা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫


লালমোহনে নিবন্ধনবিহীন সমবায় সমিতির প্রতারণা নিয়ে শঙ্কা

ভোলা: লালমোহনে মৎস্য ব্যবসায়ী সমিতি নামে নিবন্ধনবিহীন সমবায় সমিতি গড়ে উঠেছে। এ সমিতির রয়েছে দেড় শতাধিক সদস্য।
সমিতির নামে সদস্য বই তৈরি করে প্রতিদি সদস্যদের কাছ থেকে জনপ্রতি ১শত টাকা করে সঞ্চয় উত্তোলন করা হয়। যা দৈনিক ১৫ হাজার টাকা করে হলে বছরে অর্থ কোটি টাকার উপরে উত্তোলন হয়।তবে মৎস্য ব্যবসায়ী সমিতির নামে ওই সদস্য বইয়ে কোনো রেজিষ্ট্রেশন নম্বর দেখা যায়নি।

সমবায় সমিতি করতে যেসকল আইন ও বিধিমালা রয়েছে, তার কোনটাই মানা হয়নি এ সমিতিতে। অথচ বছরে অর্ধ কোটি টাকারও বেশি সঞ্চয় নিবন্ধনবিহীন এ সমিতিতে। ফলে প্রতারণার শিকার হতে পারে সমিতির সদস্যরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মো. ইউসুফ নামে এক ব্যক্তি এ সমিতির সর্বেসর্বা। আলাপকালে তিনি জানান, সমিতির বয়স প্রায় ৫/৬ মাস। পৌর শহরের উত্তর বাজারের মাছ ব্যবসায়ীদের নিয়ে সমিতি গঠন করেছিলেন। তবে সমিতির কার্যক্রম বর্তমানে নিস্ক্রিয় বলে জানিয়েছেন তিনি।
এদিকে সমবায় সমিতি আইন ও বিধিমালা ভঙ করে প্রায় ছয়মাসের মতো প্রকাশ্যে চলা নিবন্ধনবিহীন এ মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা আ. হাদি। তিনি বলেন, গতকাল এ বিষয়ে সংবাদ পেয়েছি। বিষয়টি তদন্তে সমবায় অফিসের ফরহাদকে দায়িত্ব দেয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, কিছুদিন পরপরই সংবাদ পাই নামে-বেনামে বিভিন্ন সমবায় সমিতি সদস্যদের টাকা আত্মসাৎ করে কিংবা পালিয়ে যায়। তাই কেউ প্রতারণার শিকার হওয়ার আগেই নিবন্ধনবিহীন সমবায় সমিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত

। এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৮:৫০   ১৯৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ