ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে বাসচাপায় দিনমজুর নিহত

আমতলীতে বাসচাপায় দিনমজুর নিহত


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫


আমতলীতে বাসচাপায় দিনমজুর নিহত


বরগুনা:
আমতলী পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী নামক স্থানে  শুক্রবার দুপুরে বাস চাপায় শুভরঞ্জন হাওলাদার (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছে। শুভরঞ্জন চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের গনেশ চন্দ্র হাওলাদারের ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শুভরঞ্জন পেশায় একজন দিনমজুর সে রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করত।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,  আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের গনেশ চন্দ্র হাওলাদারের ছেলে শুভরঞ্জন পেশায় একজন দিন মজুর সে রাজ মিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করত। শুক্রবার সকালে সে কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের নুরুল ইসলাম মতুব্বরের বাড়ীতে ভবনের কাজ করতে যান। দুপুর দেড়টার দিকে সে আমতলী-পটুয়াখালী অঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে কুয়াকাটা গামী বেপরোয়া গতির সাকুরা পরিবহন  (ঢাকা মেট্টো-ব-১১-৮৫৭১) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয়রা শুভরঞ্জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, লাশ থানায় আনা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক ও সহযোগিরা পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৮:৪৪   ৮৭ বার পঠিত  |