ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারী পৌরসদরে দুধর্ষ ডাকাতি

বোয়ালমারী পৌরসদরে দুধর্ষ ডাকাতি


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫


বোয়ালমারী পৌরসদরে দুধর্ষ ডাকাতি

ফরিদপুর: বোয়ালমারী পৌরসদরে সাজসকালে এক সংখ্যালঘুর বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে এক নারী মারাত্মক আহত হন। ঘটনাটি ঘটেছে বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের ছোটগ্রামের কলেজ রোডস্থ মৃত চিত্তরঞ্জন সাহার বাড়িতে। জানা যায়, অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিত্তরঞ্জন সাহা স্ত্রী মল্লিকা রাণী সাহা ও তার কন্যা মাস্টার্স পরীক্ষা শেষে বাড়িতে অবস্থান করছিলেন।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৭টায় ঘুম থেকে জেগে মল্লিকা রাণী ঘরের বাইরে এলে আগে থেকেই উৎপেতে থাকা ডাকাত দল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে প্রবেশ করে। ডাকাতদল মায়ের চোখ বেঁধে মারধর শুরু করলে মেয়ে তাপসী সাহা এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকেও আঘাত করে চোখ বেঁধে ফেলে। শোরচিৎকারের চেষ্টা করলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখমী হন তাপসী সাহা। তার বাম হাতের রগ কেটে যাওয়ায় বোয়ালমারীতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর রেফার্ড করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। ডাকাতেরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে স্থান ত্যাগ করে। মল্লিকা রাণী জানান, সম্প্রতি আমার ছোট মেয়ে তাপসী সাহার বিয়ের কথাবার্তা চলছে। সম্ভাবত ডাকাতদল এ বিষয়টি অবগত। মেয়ের বিয়ের জন্য গচ্ছিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা কোথায় রেখেছি তা জানার জন্য ডাকাতেরা আমাদেরকে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তারা প্রতিটি কক্ষে থাকা আলমারি, বাক্স ও অন্যান্য আসবাবপত্র উলটপালট ও ভাংচুর করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ব্যাপারে বোয়ালমারী থানায় মৌখিক অভিযোগ করলে স্থানটি পরিদর্শন করেছে বোয়ালমারী থানা পুলিশ।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের দেয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে এটি একটি চুরির ঘটনা। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০:০৬:২০   ৫০১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ