ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফল থানার গারদ খানায় আসামীর আত্মহত্যার চেষ্টা

বাউফল থানার গারদ খানায় আসামীর আত্মহত্যার চেষ্টা


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫


বাউফল থানার গারদখানায় আসামীর আত্মহত্যার চেষ্টা

পটুয়াখালী: জনতার হাতে ধৃত রাকিব সিকদার (২০) নামের এক যুবক থানা হাজতের কম্বল ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সিসি টিভিতে দেখে তাকে উদ্ধার করে। রাকিব বাউফল পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহাবুদ্দিন সিকদারের ছেলে।

বাউফল থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর অনুমান দুপুর পৌনে দুইটার দিকে পৌর শহরের চন্দ্রপাড়া সড়কের পাশে জেলা বারের সদস্য অ্যাডভোকেট এনামুল হকের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় রাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় (এসআই) মাসুদ খলিফা খবর পেয়ে তাকে উদ্ধার করে থানা হাজে রাখে।
রাত ৯টার দিকে ডিউটি অফিসার (এএসআই) মো. শাহীন হাওলাদার সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পান, রাকিব কম্বল ছিঁড়ে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেয়ার চেস্টা চালাচ্ছে । সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে হাজত খানার দরজা খুলে তাকে উদ্ধার করেন।
এএসআই (উপ সহকারী পুলিশ পরিদর্শক) শাহীন হাওলাদার বলেন, “সিসি ক্যামেরায় হঠাৎ চোখ পড়তেই দেখি আসামী গলায় ফাঁস দিচ্ছে। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে তাকে উদ্ধার করা হয়।”
আত্মহত্যার চেষ্টার বিষয়ে রাকিব সিকদার জানান, “আমি একটু গাঁজা খেয়েছিলাম অ্যাডভোকেট এনামুল হকের বাড়ির সামনে। তার স্ত্রী ( ফেরদৌসী ফাতেমা) গন্ধ পেয়ে আমাকে চোর বলে পুলিশের হাতে তুলে দেয়। “আমি নেশা করি, কিন্তু চুরি করিনি।”এ অপবাদ সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছি।”
রাকিবের বাবা সাহাবুদ্দিন জানান, আমার ছেলেকে যড়যন্ত্র করে ধরে পুলিশে দিয়েছে।
এস,আই মাসুদ খলিফা বলেন, ৯৯৯ তে কল করে ফেরদৌসী নামের এক কলেজ শিক্ষিকার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয় লোকজন তাকে কিছু ছেঁরা তারসহ আটকে রাখে। পরে তাকে উদ্ধার করে থানা হাজতে রাখি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান জামান সরকার বলেন, “চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছে। তাকে পটুয়াখালী জেল হাজতে পাঠানো হয়েছে ।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:১২:৩১   ২৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ