ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পিকনিকের নৌকা থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

পিকনিকের নৌকা থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫


পিকনিকের নৌকা থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

পাবনা: চাটমোহরে পিকনিকে যাওয়ার পথে নৌকা থেকে পড়ে প্রাণ গেল বুরুজ হোসেন (৪১) নামের এক রাজমিস্ত্রির। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা এলাকায় গুমানী নদী থেকে বুরুজের লাশ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা। তিনি উপজেলার বোয়াইলমারী গ্রামের মৃত ইন্তাজ আলী প্রামানিকের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বুরুজ হোসেন সমবয়সী ও এলাকার বেশকিছু মানুষসহ চলনবিল ভ্রমণ ও পিকনিকের উদ্দেশ্যে শ্যালো ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বের হন। পিকনিক শেষে বাড়ি ফেরার সময় রাত ৯টার দিকে নৌকার গলুইয়ের সামনে বসে থাকা অবস্থায় গুমানী নদীতে হটাৎই পড়ে যান বুরুজ। মূহূর্তেই তলিয়ে যায় সে। রাতের অন্ধকারে পানিতে পড়ে যাওয়া বুরুজকে নৌকায় থাকা লোকজন অনেক চেষ্টার পরেও তাকে খুঁজে পাননি।

পরে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফায় গুমানী নদীতে চেষ্টায় বুরুজের লাশ উদ্ধার করে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, মৃত ব্যক্তির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৪:১৪   ২৯১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ