ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৭ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় বালু জব্দ,৫০ হাজার টাকা জরিমানা

কলমাকান্দায় বালু জব্দ,৫০ হাজার টাকা জরিমানা


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫


কলমাকান্দায় বালু জব্দ,৫০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনা: কলমাকান্দায় মহাদেও নদ থেকে অবৈধভাবে উত্তোলিত বালুসহ নৌকা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে বিশরপাশা বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

আদালতে অভিযুক্ত চামারদানী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. বাবুল মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

পরে জরিমানার অর্থ আদায় করে ভবিষ্যতে এ ধরনের কাজে জড়াবেন না—এ মুচলেকা নেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়। এসময় তার নৌকা থেকে প্রায় ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. শাহীদুল ইসলাম শহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৪:২৬:৫৫   ২২৪ বার পঠিত  |