ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বিলের পানিতে ভেসে উঠলো বস্তাবন্দি লাশ

বিলের পানিতে ভেসে উঠলো বস্তাবন্দি লাশ


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫


বিলের পানিতে ভেসে উঠলো বস্তাবন্দি লাশ

ফরিদপুর: ভাঙ্গায় বিলের মধ্যে ভেসে থাকা বস্তাবন্দি এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল থেকেই ওই লাশের আশপাশে মারাত্মক পঁচা-দূর্ঘন্ধ টের পায় স্থানীয়রা। খোঁজাখুজির এক পর্যায়ে বিলের মধ্যে বস্তাবন্দি লাশ ভেসে উঠতে দেখে তারা পুলিশকে খবর জানায়। ঘটনাটি উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোববার বেলা সাড়ে ১২ টার দিকে লাশ উদ্ধার করে। তবে অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করা যায় নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, তিনি আরও জানান, লাশটি পচে-গলে যাওয়ায় প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায় নি। তবে চেষ্টা চলছে। অজ্ঞাত যুবককে হত্যার পর তার পেটে ও মাজায় ভারি বস্তা দিয়ে লাশটি বিলের একটি পুকুরের মধ্যে ডুবিয়ে রাখা হয়। কিন্তু বন্যা-বর্ষার কারণে পানির নিচ থেকে লাশ পচে গিয়ে উপরে ভেসে উঠায় স্থানীয়দের চোখে পড়ে।

ওসি জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত ৪-৫ দিন আগে অজ্ঞাত ওই যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়। তার গলা, পেটের ভূড়ি ও পায়ের গোড়ালি কাটা ছিলো। এরপর লাশটি ডুবিয়ে রাখার জন্য পুকুরের মধ্যে লাশের সঙ্গে ভারি বস্তা বেধে রাখা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৪:৩৮   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ