ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে ছুটছেন রাজা

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে ছুটছেন রাজা


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫


উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে ছুটছেন রাজা

পাবনা: অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধসহ পাবনা-৩ এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের কাছে ছুটছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা।

পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা বাজার এবং শনিবার বিকেলে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজারে গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া চান এবং ভোট প্রার্থনা করেন। সেইসঙ্গে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এ সময় বিভিন্ন পথসভায় বক্তব্যকালে হাসানুল ইসলাম রাজা বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ আসনে অনেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। কেউ আবার ধানের শীষ পেয়ে গেছেন মর্মে প্রচারণা চালাচ্ছেন। যাদের সুদীর্ঘকাল ধরে এই আসনের মাটি মানুষের সাথে কোন সম্পর্ক ছিল না।৷ আচার আচরণ ছিল না।

তিনি কিনা মন্ত্রী হবার আশ্বাসে এই আসনের সাধারণ সহজ সরল মানুষকে ধোঁকা দিয়ে সুবিধা নেয়ার চেষ্টা করছেন। তারা নাকি কৃষি মন্ত্রী হবেন। তারাতো কৃষক না। কখনো কৃষি কাজ করেছেন বলেও মনে হয় না। কারণ আপনাদের পৈত্রিক পেশা ছিল জোলা। কৃষকের জীবনমান কেমন তা জোলারা কি করে বুঝবে। আমরা জোলাকে কৃষি মন্ত্রী চাই না।

তিনি আরো বলেন, তাই পাবনা-৩ এলাকাবাসীকে বলছি আপনারা জেগে উঠুন। ঘরে ঘরে আওয়াজ উঠান, আমরা বাইরের কাউকে এমপি চাই না। এই আসনের স্থানীয় প্রার্থীকে এমপি চাই।

হাসানুল ইসলাম রাজা বলেন, আপনারা আমার পাশে দাঁড়ান সহযোগিতা করুন। আমি নির্বাচনে জয়ী হলে সকল অনিয়ম-দূর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে উন্নয়ন বঞ্চিত পাবনা-৩ এ এলাকায় শান্তি প্রতিষ্ঠা করবো। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে সাধারণ মানুষের সকল সুবিধা নিশ্চিত করবো। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সকল সেক্টরে উন্নয়নে কাজ করবো। চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলায় গ্যাস সংযোগ নিয়ে আসবো। কলকারখানা ও হাইটেক পার্ক স্থাপন করে বেকার যুবক-যুবতী তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আগামীতে পাবনা-৩ এলাকা হবে শান্তিপূর্ণ সহাবস্থানের একটি এলাকা।

এ সময় তার সঙ্গে চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, মোবারক হোসেন সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:২১:০২   ২৫৫ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ