ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » হ্যান্ডক্যাপ পরিয়ে টাকা ছিনতাইয়ের,দুদিনেও সনাক্ত হয়নি দুষ্কৃতিকারীরা

হ্যান্ডক্যাপ পরিয়ে টাকা ছিনতাইয়ের,দুদিনেও সনাক্ত হয়নি দুষ্কৃতিকারীরা


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫


হ্যান্ডক্যাপ পরিয়ে টাকা ছিনতাইয়ের,দুদিনেও সনাক্ত হয়নি দুষ্কৃতিকারীরা

পটুয়াখালী:র‌্যাব পরিচয়ে বিকাশের এজেন্ট ব্যবসায়ি সোহাগকে হ্যান্ডক্যাপ পরিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুদিনে হদিস করতে পারেনি বাউফল থানা পুলিশ। এ ঘটনায় আতঙ্কওত হয়ে পড়ছে বিলবিলাস বাজাররের সহাশ্রাদ্ধিক দোকানিরা। গত ১৫ আগষ্ট রাত দশটার দিকে বিলবিলাস মধ্য মদনপুরা সড়কের সিপাহী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

তবে দোকানি সোহাগ সিপাহী জানান,প্রাণনাশের ভয়ে থানায় এখনও অভিযোগ করেনি। বাউফল থানার ওসি তদন্ত আতিকুর ইসলাম বলেন,দুষ্কৃতকারীদের শনাক্তে মাঠ কাজ চলছে।
জানাগেছে, মহাসড়কের দুই পাশে স্থানীয় বিলবিলাস বাজার গড়ে উঠেছে। এ বাজার মদনপুরার বারেক সিপাহীর ছেলে সোহাগ সিপাহী ওই বাজারে বিকাশ এজেন্টের ব্যবসা করে আসছিল।

১৫ আগষ্ট টায় দশটার দিকে দোকান বন্ধ করে নগদ ৫০ হাজার টাকা নিয়ে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সময়ে মদনপুরা সিপাহী বাড়ির কাছে গেলে মটর সাইকেল নিয়ে র‌্যাব এর পোষাক পরিহিত তিনজন তাঁর পথরোধ করে নাম জিজ্ঞাসার পরে তাঁর হাতে হ্যান্ডক্যাপ পরায়। পরে বলে তুই মাদকের ব্যবসা কর চল তোকে নিয়ে যাবো ক্যাম্প বলে পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনা দেখতে পেয়ে সাদ্দাম নামের একজন দৌড়ে এলে তাকে ধমক দিয়ে মটর সাইকেল নিয়ে চলে যায়।

এ বিষয়ে সোহাগ সিপাহী তাৎক্ষণিক বাউফল থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে সাড়াসি অভিযান চালায়। সোহাগ বলেন,এরা দুর্ধর্ষ পোষাক দেখে আমি ভয় পেয়ে যাই। থানায় অভিযোগ দেইনি প্রাণের ভয়ে। বিলবিলাস বাজারের দোকানি হাবিব জানায়,এই গাঁও গ্রামে যদি বিশেষ একটা বাহিনীর পোষাক পরে ছিনতাই করে। তাহলে মোগো জীবনের নিরাপত্তা কই।
এ বিষয়ে বাউফল থানার ওসি তদন্ত আতিকুল ইসলাম সমকালকে বলেন,প্রশাসনের পোষাক পরে এই প্রথম শুনলাম একটা লোকালয়ে ছিনতাই। আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে দুষ্কৃতিকারীদের শনাক্তে কাজ করছি। আশা করি সফল হবো ।এবং ব্যবস্থা নিব।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৫:১৬   ২২৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ