ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৮ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসির নগরে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেফতার

নাসির নগরে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেফতার


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


নাসির নগরে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলা সদরে ১২,৫০০ (বার হাজার পাঁচশত) টাকার জাল নোটসহ জালনোট চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, জাল নোটের চক্রটি দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন হাট- বাজারে জালনোটের ব্যবসা করে আসছে।
১৮ আগস্ট দুপুরে নাসিরনগর সদরের গৌর মন্দির মোড় সংলগ্ন হাস-মুরগির বাজারের কানু দাসের চা দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে মো. কামাল মিয়া (৪০), মৃত ইউনুছ মিয়ার ছেলে সমন মিয়া (৩৮) এবং একই গ্রামের জসুক মিয়ার ছেলে মো. হাবিব (২৫)।

এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোটসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, এই ধরনের অপরাধ দমনে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৫৪:০৩   ১৬৪ বার পঠিত  |