ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলারডুবি, ১১ ঘণ্টা পর উদ্ধার

বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলারডুবি, ১১ ঘণ্টা পর উদ্ধার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলারডুবি, ১১ ঘণ্টা পর উদ্ধার

পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নামবিহীন মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা পানির কনটেইনার ও জালের ফ্লোট ধরে জেলেরা সাগরে ভাসতে থাকেন। ১১ ঘণ্টা ভাসার পর সোমবার ১৮ আগস্ট সকাল ৮ টার দিকে অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করেন।

এর আগে, রোববার ১৭ আগষ্টরাত ৯টার দিকে ট্রলারটি ১০ জেলেসহ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের আনুমানিক ১০ কিলোমিটার গভীর সাগরবক্ষে ডুবে যায়।
জানা গেছে, বরগুনার পাথরঘাটা এলাকার কচিখালী স্পটে থেকে তাদের উদ্ধার করা হয়েছে। সমুদ্রে নিমজ্জিত ট্রলার মালিকের নাম খোকন হাওলাদার। তার বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া আবাসনে।
ভুক্তভোগী ট্রলার মালিকের চাচা জুম্মান হাওলাদার জানান, রোববার (১৭ আগস্ট) রাতে নামবিহীন এই ট্রলার নিয়ে সাগর উত্তাল হওয়ায় মাছ শিকার বন্ধ করে কিনারে ফিরছিলেন। হঠাৎ রাত ৯টার দিকে একটি ডুবা চরে ট্রলারটি আটকে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় জেলেরা ভাসতে থাকে।

সোমবার সকালে সংবাদ পেয়ে ট্রলারটি উদ্ধারের জন্য অন্য একটি বোট নিয়ে ঘটনাস্থলে রওয়ানা হয়। তিনি আরও জানান, ওই ট্রলারের উদ্ধার হওয়া জেলে খোকন, মিরাজ, এনামুল ও মাসুম প্যাদার নাম তিনি জানতে পেরেছেন। বাকিদের নাম জানাতে পারেননি। তবে সবাই উদ্ধার হয়েছে এটি নিশ্চিত করেছেন।
বর্তমানে সাগর ভয়াল উত্তাল রয়েছে। অধিকাংশ ট্রলার মাছ শিকার বন্ধ করে আলীপুর-মহিপুরসহ বিভিন্ন এলাকায় নদী, শাখা নদীতে নিরাপদ আশ্রয়ে রয়েছে।
এ বিষয়ে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ঘটনাটি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৫৯:০৭   ১৭৪ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ