ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৮ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » পরকীয়া প্রেমিকের সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

পরকীয়া প্রেমিকের সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


 পরকীয়া প্রেমিকের সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
মানিকগঞ্জ: সিংগাইরে পরকীয়া প্রেমিকের সাথে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এক গৃহবধূ।
সোমবার (১৮ আগস্ট ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গারাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী গৃহবধূ পারভীন আক্তার (৩০)। সে উপজেলার বলধারা ইউনিয়নের খোয়ামুড়ি গ্রামের প্রবাসী বাবর আলীর স্ত্রী। তার স্বামী দীর্ঘ ৮ বছর ধরে সৌদি আরবে চাকুরি করছেন।
স্থানীয় সূত্রেজানা যায়, স্বামীর অনুপস্থিতিতে পারভীন আক্তার ওই ইউনিয়নের (উত্তর পারিল) রফিকনগর গ্রামের দুদু কসাইয়ের ছেলে নুরু কসাইয়ের (৩৫) সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি তারা স্বামী-স্ত্রী পরিচয়ে গারাদিয়া এলাকার নকিম উদ্দিনের স্ত্রী হেনার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, পারভীন আক্তার ও নুরু কসাইয়ের মধ্যে বনিবনা না হওয়ায় কথাকাটাকাটির রেশ ধরে পারভীন ভোরে বারান্দার গ্রীলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর থেকে প্রেমিক নুরু কসাই পলাতক রয়েছে। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মর্গে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা হিসেবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৬:৫০   ১২২ বার পঠিত  |