ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ডাকাতের হামলায় নিহত ১

সিংগাইরে ডাকাতের হামলায় নিহত ১


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


সিংগাইরে ডাকাতের হামলায় নিহত ১


মানিকগঞ্জ:
সিংগাইরে ডাকাতের হামলায় মহর আলী(৭০) নামের এক গৃহকর্তা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর ব্রীজ সংলগ্ন গ্রামে।
নিহত-মহর আলী ওই গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।
নিহতের ছেলে নুরুল ইসলাম জানান, সোমবার রাত ২ টার দিকে ১৫-২০ জনের ডাকাতদল আমাদের বাড়ি প্রবেশ করেন। গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২ টি গাভী ও ২টি ষাড় গরু বের করেন। আমি পাশের রুম থেকে টের পেয়ে ডাকচিৎকার দেই। তখন আমার বাবা ও মা ঘুম থেকে উঠে ডাকাত দলের পিছু নিলে আমার বাবাকে মারাত্মকভাবে আঘাত করলে সে মাটিতে লুটে পরে।

এসময় আমাকে ধাওয়া করে ৫ লক্ষ টাকার ৪ টি গরু ট্রাক যোগে নিয়ে যায়। পরবর্তীতে আমার আত্বীয় স্বজন এগিয়ে এসে আমার বাবাকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। পরে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম জানান, চুরি করতে আসলে বাড়ি লোকজন বাধা প্রদান করে এতে চোরেরা বাড়ির মালিককে লাঠি দিয়ে আঘাত করে আহত করেন। আহত অবস্থায় হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

তিনি আরোও জানান, ঘটনার সময় পাশের ব্যাটারি ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড দেখেও কোন প্রকার সহযোগিতা না করায় তাদের ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫২:৩৭   ২১২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ