ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত

ঈশ্বরগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


ঈশ্বরগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত

ময়মনসিংহ: দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল-“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”। সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলছে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের নিজস্ব পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশাসনিক প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা অংশ নেন।

বক্তারা বলেন, বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও দেশীয় প্রজাতির মাছের টিকে থাকার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। চাষিদের এ বিষয়ে আরও মনোযোগী হতে হবে, নইলে অনেক দেশীয় প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। সভা শেষে উপজেলার সফল ৩জন মৎস্য চাষীকে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে গত ২২ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানসহ সব কর্মসূচি স্থগিত করা হয়েছিল।

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:২৬:১৫   ১৫২ বার পঠিত  |   







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ