ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন


পিরোজপুর:  কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনের সোমবার (১৮ আগস্ট) বেলা এগারোটায় অভয়শ্রমে গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যা নদীর তীরবর্তী লঞ্চঘাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা সোমা সরকার, সমবায় কর্মকর্তা অহিদুজ্জামান খান, কাউখালী থানার ইন্সপেক্টর তদন্ত ইবাদ আলী মোল্লা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় বক্তব্য রাখেন, কাউখালী থানার ইন্সপেক্টর তদন্ত এবাদ আলী মোল্লা, মৎস্য নেতা আব্দুল জলিল, মোতালেব হাওলাদার প্রমুখ।

 

আলোচনা শেষে পাঁচজন চাষীকে প্রত্যেককে পাঁচ কেজি করে মাছের পোনা পুরস্কার দেওয়া হয়। এছাড়া সন্ধ্যা নদীতে ৩০ কেজি রুই জাতীয় মাছ অবমুক্ত করা হয়।

 

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:২৯:২৭   ১৫২ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ