ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে সরঞ্জামসহ ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে সরঞ্জামসহ ৭ জুয়ারী গ্রেফতার


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫


নাসিরনগরে সরঞ্জামসহ ৭ জুয়ারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় এবং জুয়ার সরঞ্জামাদি সহ ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) নাসিরনগর থানার এসআই(নিরস্ত্র) প্রীয়তোষ চন্দ্র দত্ত সঙ্গীয় অফিসার ফোর্স সহ রাতে বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর ইউনিয়নের হরিপুর সরকার পাড়ার নাসির মিয়ার বসত ঘরের সামনে উঠানে লোকজন নিয়ে জুয়া খেলা সংবাদ জানতে পারে।

সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত অনুমান ২ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময়  মোঃ নাসির মিয়া(৪৫), পিতা-মৃত ফজলু মিয়া, মোঃ জাহার মিয়া(৫২), পিতা-মৃত ফকির চাঁন,  সাদ্দম হোসেন(৩০), পিতা-মোঃ আলী আজম,  মোঃ ইউনুস মিয়া(৫৪), পিতা-মৃত ফুল মিয়া,  মোঃ সেতু মিয়া(৪৫), পিতা-মৃত আল মামুন, ফুল মিয়া(৪৫), পিতা-মৃত তাজু মিয়া,  মোঃ সোহেল (৪৫), পিতা-গেন্দু মিয়া, সর্ব সাং-হরিপুর সরকার পাড়া, ইউপি হরিপুর, থানা নাসিরনগরকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি সহ নগদ ১০৩৫০/- (দশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।

এ ব্যাপারে নাসিরনগর থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আসামীদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:১৭:৫১   ১৬২ বার পঠিত  |