ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫


সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে জব্দ করা ফোনের সংখ্যা নিয়ে প্রথমে প্রকাশিত তথ্যের সঙ্গে পরবর্তীতে বিজিবির দেওয়া তথ্যে অমিল ধরা পড়ায় এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সীমান্তবর্তী বংশীকুন্ডা ইউনিয়নের মাটিরাবন বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১১৮৯/১০-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে কড়াইবাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।

প্রথমে বিজিবি জানায়, অভিযান থেকে ৭০টি ভারতীয় এন্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।

তবে শনিবার (১৬ আগস্ট) বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশের পর মাটিরাবন বিওপি’র দায়িত্বপ্রাপ্ত হাবিলদার আব্দুর রব দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধিকে ফোনে জানান, আমরা মোট ৮২ পিস মোবাইল ফোন জব্দ করেছি এবং সবগুলো সিও স্যারকে বুঝিয়ে দিয়েছি।

পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির জব্দ তালিকা প্রকাশ করেন। এতে দেখা যায়, ৮২টি ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে প্রথমে ৭০ পিস এবং পরে ৮২ পিস মোবাইল জব্দের তথ্য প্রকাশ হওয়ায় স্থানীয়ভাবে এ নিয়ে গরমিল ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১২:৫৫   ৪৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ