ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে বাসের ধাক্কায় এক শ্রমিক নিহত

নাসিরনগরে বাসের ধাক্কায় এক শ্রমিক নিহত


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫


নাসিরনগরে বাসের ধাক্কায় এক শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইট পরিবহনকারী ট্রাক্টর উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ট্রাক্টরের ১ শ্রমিক নিহত হয়। ২১ আগস্ট দুপুরে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের কুন্ডা ভুঁইয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

হবিগঞ্জ-ঢাকা (ভায়া নাসিরনগর) রুটের ঢাকাগামী সবুজ বাংলা পরিবহনের ১টি যাত্রীবাহী বাস সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের কুন্ডা ভুইয়া ঘাট এলাকায় ইট পরিবহনকারী ১টি ট্রাক্টরকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে গেলে এর নীচে চাপা পড়ে মো: আল আমিন মীর নামে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আল আমিন মীর নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের মধ্যপাড়ার নান্টু মীরের ছেলে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০০:২৮   ৩০৮ বার পঠিত  |