![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির নব নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন সভা হয়েছে। শনিবার পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল সভা কক্ষে এ সভা হয়। পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও ডায়াবেটিক সমিতির নব নির্বাচিত সভাপতি জাহিদুর রহমান, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, ডায়াবোটক সমিতি নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সহ সভাপতি বাবলুর রশিদ, নির্বাহী সদস্য রুহুল আমীন ও ফেরদৌসী বেগম, ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য এ্যাড. ইকরামুল হক, আশরাফ আলী বাদশা, ইত্তেশাম উল হক মিম, আসিম কুমার ভক্ত, মকবুল আলম, মনসুর আলম, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আরজু মান্দ বানু, প্রেসক্লাব সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন প্রমূখ। পরে নব নির্বাচিত কমিটির কাছে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির দায়িত্ব হস্তান্তর করেন তত্ত্বাবধায়ক কমিটি।এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪০ ২০৩ বার পঠিত | ● জাতীয় মৎস্য ● পীরগঞ্জ ● সপ্তাহ