ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » গণঅধিকার পরিষদের আলোচনা সভা দুই গ্রুপের মারামারি

গণঅধিকার পরিষদের আলোচনা সভা দুই গ্রুপের মারামারি


সালথা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট ২০২৫


গণঅধিকার পরিষদের আলোচনা সভা দুই গ্রুপের মারামারি

ফরিদপুর: সালথায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে সালথা বাইপাস সড়কের পাশে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত নেতারা পরিস্থিতি শান্ত করেন।

জানা গেছে, গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক ফরহাদ মিয়া ও সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির ফরিদপুর-২ আসনের এমপি প্রার্থী। কিন্তু আলোচনা সভার ব্যানারে ফরহাদ মিয়া নির্বাচনীয় প্রচার-প্রচারনা শীর্ষক আলোচনা সভা লেখা ছিল। বিষয়টি ফারুক ফকিরের সমর্থকদের নজরে এলে তারা প্রতিবাদ জানান। একপর্যায় দুই পক্ষের সমর্থকরা হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয়। পরে সভায় উপস্থিত নেতারা পরিস্থিতি শান্ত করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন ও জেলা অর্থ সম্পাদক মো. ফিরোজ শেখ।

গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম ইমরান বলেন, ব্যানারে নাম লেখা নিয়ে ফরিদপুর২ আসনের গণঅধিকার পরিষদের এমপি মনোনয়ন প্রত্যাশী ফরহাদ মিয়া ও ফারুক ফকিরের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়েছে। পরে কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খানের মধ্যস্থতায় পরিবেশ শান্ত হয়। এবং আলোচনা সভা সংক্ষিপ্ত আকারে শেষ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৩১   ২৩৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ