ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » জীবিত বড় ভাইকে মৃত দেখিয়ে প্রতারনা

জীবিত বড় ভাইকে মৃত দেখিয়ে প্রতারনা


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট ২০২৫


জীবিত বড় ভাইকে মৃত দেখিয়ে প্রতারনা

নেত্রকোনা: কলমাকান্দায় জীবিত বড় ভাইকে মৃত দেখিয়ে মা ও বোনকে বঞ্চিত করে পৈত্রিক পারিবারিক সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বড় ভাই মো. আ. হেলিম (৬৫) সংবাদ সম্মেলন করে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

অভিযোগে জানা যায়, উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের মৃত আ. খালেকের ২৫ শতাংশ জমি তার চার উত্তরসূরি—বড় ছেলে মো. আ. হেলিম, ছোট ছেলে মো. সহিদ মিয়া, মেয়ে জাহেরা খাতুন ও স্ত্রী আমিনা খাতুন বৈধভাবে উত্তরাধিকারসূত্রে মালিক হন। কিন্তু ছোট ভাই মো. সহিদ মিয়া কৌশলে বড় ভাই আ. হেলিমকে ‘মৃত’ এবং ‘নিঃসন্তান’ দেখিয়ে আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন করেন। একই সঙ্গে মা ও বোনের নাম গোপন রেখে নেত্রকোনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ২০১৪ সালে মামলা (মোকদ্দমা নং-২৭২৮/১৪) করে একতরফা প্রশ্নবিদ্ধ ডিক্রি নেন।

সংবাদ সম্মেলনে মো. আ. হেলিম বলেন,
আমি বিবাহিত, আমার ৬ কন্যা ও ১ পুত্র রয়েছে। অথচ প্রতারক সহিদ মিয়া আমাকে মৃত এবং নিঃসন্তান দেখিয়ে আদালতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এখন তিনি জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা করছেন। এতে শুধু পারিবারিক অশান্তি নয়, এলাকায়ও শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটছে।

তিনি আরও অভিযোগ করেন, সহিদ মিয়া শুধু প্রতারণাই করেননি, বরং তিনি ও তার সন্তান বিভিন্ন সময় আমাকে এবং আমার পরিবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করছে। এতে আমরা পরিবার-পরিজন নিয়ে ভীত-সন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছি। আমাদের জানমালের নিরাপত্তা হুমকির মুখে।

হেলিম সংবাদ সম্মেলনে প্রশাসন ও পুলিশের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, আমরা অবিলম্বে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করছি। প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

সংবাদ সম্মেলনে তার বোন মোসাঃ জাহেরা খাতুন, বয়োবৃদ্ধা মা মোসাঃ আমিনা খাতুনসহ স্থানীয় ইউপি সদস্য কাজী মো. আব্দুল মালেক ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বলেন, জীবিত ভাইকে মৃত দেখিয়ে সম্পত্তি বেহাতের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এর ফলে গ্রামে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত মালিকের হাতে জমি ফিরিয়ে দেওয়া জরুরি।

অভিযুক্ত মো. সহিদ মিয়ার মুঠোফোন কল দিয়ে তাকে না পাওয়া এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪১:২১   ৩৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ