ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সরকারিভাবে মসজিদের ইমাম- মুয়াজ্জিনদের বেতন নির্ধারনের দাবী

সরকারিভাবে মসজিদের ইমাম- মুয়াজ্জিনদের বেতন নির্ধারনের দাবী


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫


সরকারিভাবে মসজিদের ইমাম- মুয়াজ্জিনদের বেতন নির্ধারনের দাবী

গাজীপুর: একজন ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে ১ হাজার উপার্জন করে। মসজিদের ইমামরা হলো সামাজিক নেতা। তাদের বেতন সামাজিকভাবে সর্বনি¤œ। সরকারিভাবে মসজিদের ইমামদের বেতন ১০ হাজার টাকা ও মুয়াজ্জিনদের বেতন ৬ হাজার টাকা করতে হবে। আসন্ন সংসদ নির্বাচনের পর সংসদ অধিবেশনে সরকার যেন ইমাম-মুয়াজ্জিনদের বেতনের বিষয়ে বিশেষ নজর দেন সেই লক্ষ্যে সংসদে বিষয়টি উপস্থাপন করার জন্য সাবেক সংসদ সদস্যের নিকট দাবি জানান গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ইমাম ও খতিবরা।
শনিবার সকালে দুর্বাটি দারুচ্ছুন্নাত এতিমখানা মাঠ প্রাঙ্গণে কালীগঞ্জের সকল মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ইমাম, খতিব ও অধ্যক্ষদের সাথে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের মতবিনিময় সভায় ইমাম ও খতিবরা তাদের বক্তব্যের মাধ্যমে এই দাবি উত্থাপন করেন।
বক্তারা আরোও বলেন, ইমাম সাহেবরা যেই টাকা বেতন পায় সেই টাকা দিয়ে তাদের সংসার চলা কষ্টসাধ্য। ছেলেমেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা সম্ভব হয় না। অসুস্থ বাবা-মায়ের চিকিৎসা করানো কষ্টকর। ইমাম ও খতিবদের রাষ্ট্রীয়ভাবে কোনো ভাতা দেয়া হয় না। সমাজের সব ভালো কাজের সাথে ইমামরা ওতপ্রোতভাবে জড়িত। ১৭ বছর আলেম-ওলামাদের উপর অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমরা চাই আগামীতে যাতে কোনো আলেম ও ওলামাদের উপর কোনো হাত তুলা না হয়। কোনো নেতার দ্বারা অপমান অপদস্থ যেন না হতে হয়। আমাদের কালীগঞ্জের অভিভাবক হিসেবে সেই নিরাপত্তার ব্যবস্থা আপনি করবেন এমনটাই আশা রাখছি।
ইমাম ও খতিবদের সকল কথাবার্তা শুনে তাদের জন্য কিছু করার আশা ব্যক্ত করে সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন বলেন, আমার সংসদীয় আসনে কোনো নেতার দ্বারা ইমামরা লাঞ্ছিত হবে। আল্লাহপাক যদি আমাকে সংসদে যাওয়ার ব্যবস্থা করে দেন ইন্নশাল্লাহ আমি আপনাদের কথা সংসদে উত্থাপন করবো। আপনারা যাতে সমাজে একজন দ্বীনি নেতা হয়ে সুন্দর মতো চলতে পারেন সেই জন্য কাজ করবো। যত প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে স্বচেষ্টা করবো। শিক্ষার মানোন্নয়নে আমার যা করুণীয় তার চেয়ে বেশি করবো কথা দিয়ে গেলাম। আপনারা শুধু আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি। মতবিনিময় সভাটি পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আলী হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, দুর্বাটি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন, ইমাম ও খতিব মাওলানা ফেরদৌস খান সালেহী, চৈতরপাড়া মাদ্রাসার পরিচালক ওমর ফারুক, কালীগঞ্জ পৌর ওলামা দলের আহবায়ক মাওলানা শহিদুল ইসলাম, ইমাম সফিকুল ইসলাম আজহারী, অধ্যক্ষ সাব্বির আহমেদ, ইমাম ওমর ফারুক আজিজী, মাওলানা মো. জাকির হোসেন, মাওলানা শাহ জালাল, মাওলানা সালাউদ্দিন শেখ, মাওলানা আব্দুল মতিন, অধ্যক্ষ আব্দুর রশিদ দেওয়ান, মাওলানা আবু জাফর মোহাম্মদ গাফফার, মাওলানা জসিম উদ্দিন আল হাবিবী প্রমুখ।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোলায়মান আলম ও খাইরুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমানসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫২:২২   ১৭৮ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ