![]()
পটুয়াখালী: গৃহস্থ বাড়িতে ডাকাতি শেষে গণপিটুনিতে জনতার হাতে ১জন ডাকাত নিহত এবং ১ জন আহত হয়েছে।পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়ার কাশিপুর এলাকায় শনিবার দিবাগত রাত তিনটার সময়ে এ ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল মোল্লার বাড়ি বাউফলের কনকদিয়ার ৭ নং ওয়ার্ডের মোঃ ফারুক হোসেন মোল্লার ছেলে।আহত রাকিব হোসেন(৩০) পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামে। তাঁর বাবার নাম মোঃ সাত্তার জোমাদ্দার ।
স্থানীয় লোকজন ও ডাকাতি সংঘটিত বাড়ির লোকজন জানায়,শনিবার রাত তিনটার দিকে আদাবাড়িয়ার কাশিপুর এলাকার খলিল হাওলাদার এবং আজাহার জমাদ্দারের বাড়িতে ৫-৬ জনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাত দলটি পরিবারের লোকজন দেশীয় অস্ত্রের মুখে জিম্মী করে মারধার করে। এময় তারা নগদ ১০ লাখ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে যায়।
গৃহস্থের ডাকচিৎকারে আসপাশের লোকজন জড়ো হয়ে ডাকাত দলের দুই সদস্যদের আটক করে গণপিটুনি দেয়। পরে বাউফল থানা পুলিশকে খবর দিলে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। বাউফল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উজ্জ্বল নামের ডাকাতকে নিহত বলে জানায়। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইন চার্জ আখতারুজ্জামান সরকার সমকালকে জানান, ডাকাতির সাথে জড়িত নিহত ও আহত নাম নিশ্চিত হওয়া গেছে। অন্য অন্যদের নাম ঠিকানা সনাক্ত করে এবং ধৃতকে চিকিৎসা দেওয়া শেষে মামলায় আদালতে শেপর্দ করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪৬:৩৩ ১৩০ বার পঠিত | ● ডাকাত ● নিহত . বাউফল